ঈদযাত্রা স্বাভাবিক রাখতে প্রস্তুত পরিবহন খাত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদযাত্রা স্বাভাবিক রাখতে প্রস্তুত পরিবহন খাত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
ঈদযাত্রা স্বাভাবিক রাখতে প্রস্তুত পরিবহন খাত ছবির ক্যাপশন:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহন ব্যবস্থায় কোনো ধরনের সংকট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দূরপাল্লার সব বাসের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেল সংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে গণপরিবহন ব্যবস্থাকে সচল ও স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখা গেছে, পরিবহনগুলো সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে না।

এমনকি কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সেতুমন্ত্রী বলেন, বাস চলাচলে শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। টার্মিনালের এক দিক দিয়ে বাস প্রবেশ করছে এবং যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে টার্মিনাল ত্যাগ করছে।

তিনি আরও বলেন, ঈদের সময় সাধারণত দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীদের যাতায়াতের চাপ অনেক বেড়ে যায়। সেই চাপ সামাল দিতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এছাড়া যাত্রীদের সুবিধার্থে টার্মিনালগুলোর অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মহাখালী বাস টার্মিনালে নারীদের জন্য পৃথক টয়লেট উদ্বোধনের বিষয়টিও এই উদ্যোগের অংশ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সরকারের পক্ষ থেকে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণেও নজরদারি জোরদার করা হয়েছে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রিফিংয়ের সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

তারা জানান, ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কানাডায় ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার ন্যান্সি গ

কানাডায় ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার ন্যান্সি গ