ট্রাকের বেপরোয়া ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত ৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রাকের বেপরোয়া ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
ট্রাকের বেপরোয়া ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত ৩ ছবির ক্যাপশন:
ট্রাকের বেপরোয়া ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইন অমান্য করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি এমপির গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় সংসদ সদস্য সামান্য আহত হলেও তার গাড়ির চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাব ও বেপরোয়া যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই আন্দোলনে নিহতদের স্বজনদের কথা শুনলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে নিহতদের স্বজনদের কথা শুনলেন তারেক রহমান