কাগতিয়া দরবারে আশুরা মাহফিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাগতিয়া দরবারে আশুরা মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
কাগতিয়া দরবারে আশুরা মাহফিল ছবির ক্যাপশন:

চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোহাদায়ে কারবালা স্মরণে ৭৪তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জোহরের নামাজের পর আয়োজিত এই মাহফিলে ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেন, মহররম মাসের দশম দিন আশুরা নামে পরিচিত। এই দিনেই ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়েছিল। তিনি বলেন, মহানবী (দ.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-কে কারবালার ফোরাত নদীর তীরে শহীদ করা হয়। এই ঘটনা প্রমাণ করে, যুগে যুগে যারা আল্লাহ ও তাঁর রাসুলের পথে অবিচল থাকবেন, তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা ও ত্যাগের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি সত্য, ন্যায় এবং আত্মত্যাগের এক চিরন্তন আদর্শ। ত্যাগ ও কোরবানির মধ্য দিয়েই কারবালার প্রকৃত আদর্শ অর্জিত হয় বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর এবং মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

মাহফিল শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোংলায় স্বতন্ত্র প্রার্থীর দোয়া মাহফিলে হামলা, খাবার লুট ও আ

মোংলায় স্বতন্ত্র প্রার্থীর দোয়া মাহফিলে হামলা, খাবার লুট ও আ