ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে হারলেও ব্রাজিলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অনুপস্থিত তারকা Neymar। ম্যাচের ফলাফল ছাপিয়ে গ্যালারিতে তার নাম ধরে সমর্থকদের স্লোগান নতুন করে প্রশ্ন তুলেছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে।
যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় France national football team। এর পরপরই ব্রাজিলিয়ান সমর্থকেরা একযোগে নেইমারের নাম ধরে স্লোগান দিতে থাকেন। এতে স্পষ্ট হয়ে ওঠে, দলে তার অনুপস্থিতি এখনো ভক্তদের কাছে বড় শূন্যতা।
তবে এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখিয়েছেন ব্রাজিল কোচ Carlo Ancelotti। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যারা মাঠে খেলেছে, তাদের নিয়েই কথা বলা উচিত। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, আমি তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
বর্তমানে Santos FC-তে খেলছেন নেইমার। তবে ইনজুরি ও ফর্মের লড়াইয়ের কারণে তার পারফরম্যান্স আগের মতো ধারাবাহিক নয়। ফলে আসন্ন বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিকে সতীর্থ Casemiro নেইমারের প্রতি আস্থা রেখেছেন। তিনি বলেন, ‘ফিট নেইমার যেকোনো দলের জন্য অপরিহার্য। আমার কাছে সে Cristiano Ronaldo ও Lionel Messi-এর সঙ্গে সেরা তিন ফুটবলারের একজন।’
ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগে নেতৃত্ব দেন Vinícius Júnior ও Raphinha। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি তারা। প্রথমার্ধ শেষে পেশির অস্বস্তির কারণে রাফিনিয়াকে তুলে নেওয়া হয়।
দ্বিতীয়ার্ধে Luiz Henrique মাঠে নামার পর কিছুটা গতি ফিরে পেলেও ম্যাচে আর ফেরা হয়নি ব্রাজিলের। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।
তবে পরাজয়ের পরও আশাবাদী আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বিশ্বকাপে আমরা সর্বোচ্চ শক্তি নিয়েই লড়ব।’
আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে রাফিনিয়ার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তার ইনজুরির অবস্থা বিবেচনা করে।
কসমিক ডেস্ক