রমজানে ১৪ এতিমখানার শিক্ষার্থীদের এক মাসের খাবারের দায়িত্ব নিলেন জাইমা রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রমজানে ১৪ এতিমখানার শিক্ষার্থীদের এক মাসের খাবারের দায়িত্ব নিলেন জাইমা রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
রমজানে ১৪ এতিমখানার শিক্ষার্থীদের এক মাসের খাবারের দায়িত্ব নিলেন জাইমা রহমান ছবির ক্যাপশন:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয় এবং রমজান মাসজুড়ে নিয়মিত খাবার সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির একটি পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে পুরো রমজান মাসজুড়ে শিক্ষার্থীদের নিয়মিত ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করা সম্ভব হবে।

পরিদর্শনকালে জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্বের অংশ। তিনি আশা প্রকাশ করেন, রমজান মাসে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ইবাদত ও পড়াশোনা চালিয়ে যেতে পারে—এই লক্ষ্য থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা উপকৃত হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের