ফুলবাড়ীতে সাবেক ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে সাবেক ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
ফুলবাড়ীতে সাবেক ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীর সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের  গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে স্কুলগামী ছাত্রীদের নিরাপদ যাতায়াতে লক্ষ্যে  বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 
বুধবার  ২৫ ফেব্রুয়ারি  ফুলবাড়ী উপজেলা চত্বরে সলিডারিডি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সাবেক ছিটমহল দাসীয়ারছড়ার ৩ টি স্কুলে অধ্যায়নরত ২৪ জন ছাত্রীদের মাঝে ২৪ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার,আরো উপস্থিত ছিলেন, সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান ওই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ হারুন স্কুলের সহ তিনটি স্কুলের প্রধান শিক্ষকগণ।
বাইসাইকেল পেয়ে উপকারভোগী শিক্ষার্থীরা জানায়, এই সহায়তা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।  ছাত্রীরা নিরাপদ ও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল জানান,গ্রামীণ এলাকায় অনেক শিক্ষার্থীকে দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে যেতে হয়। বাইসাইকেল পেলে তাদের সময় ও কষ্ট দুটোই কমবে, পাশাপাশি ঝরে পড়ার হারও হ্রাস পাবে।ভবিষ্যতেও শিক্ষাবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি ক্ষমতার অপব্যবহার: বিটিসিএলের কর্মকর্তাসহ পাঁচজনের না

সরকারি ক্ষমতার অপব্যবহার: বিটিসিএলের কর্মকর্তাসহ পাঁচজনের না