হাঁস কোলে নিয়ে হাঁস প্রতীক বেছে নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাঁস কোলে নিয়ে হাঁস প্রতীক বেছে নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
হাঁস কোলে নিয়ে হাঁস প্রতীক বেছে নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধান দিয়ে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট।

নির্বাচনে জয়ের পর শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি হাঁসকে প্রতীক হিসেবে বেছে নেওয়ার কারণ ও বেড়ে ওঠার গল্প শেয়ার করেন।

রুমিন ফারহানা বলেন, “আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, কবুতর ছিল। আম্মুর বড় চাকরির কারণে বড় বাসায় থাকতাম। পরে ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলে হাঁসের সঙ্গে সময় কাটানো কমে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় আমার হাঁস-মুরগি আছে, তাদের সঙ্গেই অবসর সময় কাটে। এই স্মৃতির কারণে হাঁস প্রতীক হিসেবে বেছে নিয়েছি।”

তিনি আরও জানান, বিএনপি থেকে বের হওয়ার পর বিজয়ের জার্নি কঠিন ছিল। সমর্থক নেতারা দীর্ঘ ১৭ বছর কষ্ট ও শ্রম দিয়েছেন। নির্বাচনের সময়ও জাল ভোট ও বাধার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

রুমিন বলেন, “আমি দলীয় প্রার্থী না। যদি আবার এলাকায় নির্বাচন করতে হয়, কাজ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। নিজের ও সমর্থকদের টিকে থাকার জন্য কাজ করতে হবে।”

উল্লেখ্য, রুমিন ফারহানা ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন। একাদশ জাতীয় সংসদে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয় ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে শিক্ষা আইন ২০২৬

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে শিক্ষা আইন ২০২৬