ফেনীতে এবি পার্টির প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেনীতে এবি পার্টির প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ফেনীতে এবি পার্টির প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট–সমর্থিত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু ইজ্জতপুর গ্রামে একটি নির্বাচন পরিচালনা কার্যালয় চালু করেন। সেখানে ফেস্টুন টাঙিয়ে চেয়ার ও টেবিল বসিয়ে নিয়মিত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিলেন দলীয় নেতাকর্মীরা। তবে বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ও টেবিল ভাঙচুর করে।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, তাঁর নির্বাচনী অফিসে চালানো ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচনী কার্যালয় চালু হওয়ায় একটি মহল আতঙ্কিত হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সন্ত্রাস বা অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি টেবিলের পাটাতন বাইরে পড়ে থাকতে দেখা গেছে এবং কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় ছিল। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রার্থী বা তাঁর সমর্থকদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে: বিএনপি প্রার্থী

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে: বিএনপি প্রার্থী