দৌলতখানে সংঘর্ষ ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বিএনপি-জামায়াতের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দৌলতখানে সংঘর্ষ ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বিএনপি-জামায়াতের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
দৌলতখানে সংঘর্ষ ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বিএনপি-জামায়াতের ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনকে কেন্দ্র করে ভোলার দৌলতখান উপজেলায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। তার দাবি, জামায়াতে ইসলামীর বহিরাগত কিছু লোক মোটরসাইকেল নিয়ে হেলমেট পরে এবং লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে নির্বাচনি প্রচারণা চালাতে আসে। জাতীয় পতাকার অবমাননার প্রশ্নে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

আকবর হোসেন অভিযোগ করেন, এর পর জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনকালীন শান্ত পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আহতরা কেউই বিএনপির তালিকাভুক্ত নেতাকর্মী নন, তারা সবাই সাধারণ বাসিন্দা।

তিনি আরও বলেন, জামায়াত এলাকায় মব সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়াকে কেন্দ্র করেও উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন আকবর হোসেন।

এর বিপরীতে একই রাতে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান তারেক হাওলাদার।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দিচ্ছে। তার দাবি, পরিকল্পিতভাবে তাদের প্রচারণায় হামলা চালানো হয়েছে এবং এতে জামায়াতের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

জামায়াতের আমির জানান, আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই হামলা শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নষ্ট করা এবং জনগণের ভোটাধিকারকে ভয় দেখিয়ে দমন করার সুপরিকল্পিত চেষ্টা।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা নিয়ে তৌহিদ–ইসহাক দারের আলোচনা

বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা নিয়ে তৌহিদ–ইসহাক দারের আলোচনা