২০২৬ সালের একুশে পদকের মনোনয়ন ঘোষণা করল সরকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০২৬ সালের একুশে পদকের মনোনয়ন ঘোষণা করল সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
২০২৬ সালের একুশে পদকের মনোনয়ন ঘোষণা করল সরকার ছবির ক্যাপশন:
ad728

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একুশে পদকের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন—চলচ্চিত্র অভিনেত্রী ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, পালাগানের শিল্পী ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ এবং অর্থী আহমেদ।

এ ছাড়া একটি প্রতিষ্ঠান হিসেবে একুশে পদকের জন্য মনোনীত হয়েছে ‘ওয়ারফেজ’।

একুশে পদক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর সরকার এই পদক প্রদান করে থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দিলেন মাচাদো

ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দিলেন মাচাদো