মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:

মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুতই সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমই যথেষ্ট নয়—এক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সক্রিয় সহযোগিতাও অত্যন্ত জরুরি। কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, সে সম্পর্কে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

অনলাইন জুয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি বর্তমানে একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম বিশেষভাবে এতে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং কীভাবে কার্যকরভাবে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে গবেষণা চলছে।

মানবপাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে টেকনাফ, উখিয়া এবং কক্সবাজার এলাকায় এই অপরাধের প্রবণতা বেশি বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ অভিযান জোরদার করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদক, জুয়া ও মানবপাচারের মতো অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১৪ মাসে আ.লীগের ৫৬ হাজারের বেশি গ্রেফতার, জামিনে মুক্ত ৭০ শত

১৪ মাসে আ.লীগের ৫৬ হাজারের বেশি গ্রেফতার, জামিনে মুক্ত ৭০ শত