কারিগরি শিক্ষার্থীদের অবরোধে অচল তেজগাঁও সাতরাস্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারিগরি শিক্ষার্থীদের অবরোধে অচল তেজগাঁও সাতরাস্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
কারিগরি শিক্ষার্থীদের অবরোধে অচল তেজগাঁও সাতরাস্তা ছবির ক্যাপশন:
ad728

ঢাকার তেজগাঁও এলাকার গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ শুরু করেন।

অবরোধের ফলে সাতরাস্তা মোড়সহ আশপাশের একাধিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও যানবাহন চালকেরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। তারা এই সুপারিশকে অন্যায় উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

শিক্ষার্থীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে উপসহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। নতুন করে নিয়োগ নীতিতে পরিবর্তন আনার প্রতিবাদেই তারা সড়কে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে বিএনপির জনসভার সময় পরিবর্তন

ঢাকা-১৭ আসনে বিএনপির জনসভার সময় পরিবর্তন