অসমাপ্ত স্বপ্ন পূরণের শেষ সুযোগ চাইলেন মির্জা ফখরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অসমাপ্ত স্বপ্ন পূরণের শেষ সুযোগ চাইলেন মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
অসমাপ্ত স্বপ্ন পূরণের শেষ সুযোগ চাইলেন মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের ভোটারদের উদ্দেশে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এবারের নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করে শেষবারের মতো ভোটারদের সমর্থন কামনা করেছেন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আবেদন জানান। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে তিনি এই নির্বাচনকে নিজের শেষ লড়াই হিসেবে দেখছেন। একজন পরিচিত মানুষ ও সেবক হিসেবে ভোটারদের কাছে শেষবারের মতো সুযোগ চেয়ে তিনি বলেন, তাদের অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়নের চেষ্টা করতে চান।

ধানের শীষ প্রতীকে দেওয়া এই আবেগঘন আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও ব্যক্তিগত আবেগের মিশ্রণে দেওয়া এই বার্তা ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই ঠাকুরগাঁও-১ আসনে ভোটের হিসাব ও রাজনৈতিক আলোচনা জোরালো হয়ে উঠছে। মির্জা ফখরুলের এই বক্তব্য নির্বাচনী মাঠে কী প্রভাব ফেলে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১০ থেকে ১১ দলে রূপ নিতে পারে জামায়াত-এনসিপি জোট

১০ থেকে ১১ দলে রূপ নিতে পারে জামায়াত-এনসিপি জোট