পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন বিএনপিতে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন বিএনপিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন বিএনপিতে ছবির ক্যাপশন:
ad728

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে এই যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া ও শাম দাস এবং সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস, হরি দাস ও রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ফুল দিয়ে নবাগতদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগেন্দ্র চন্দ্র দাস বলেন, “আমরা পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা অঙ্গীকার করছি—শতভাগ ভোট ধানের শীষে দেব এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. জালাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করাই তাঁদের লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি। আমরা সবাই শান্তি চাই। তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিএনপি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দল নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সব ধর্ম ও সব শ্রেণির মানুষের ভালোবাসার দল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক এবং একে অপরের ভাই। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে নবাগতদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্যের, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে।

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোল্লা জাকির, নারায়ণপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা—
“হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অবৈধ ভোটের সিল তৈরির সময় লক্ষ্মীপুরে আটক ১

অবৈধ ভোটের সিল তৈরির সময় লক্ষ্মীপুরে আটক ১