‘হ্যাঁ বলেছি, বেশ করেছি’—প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বক্তব্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘হ্যাঁ বলেছি, বেশ করেছি’—প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বক্তব্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
‘হ্যাঁ বলেছি, বেশ করেছি’—প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বক্তব্য ছবির ক্যাপশন:
ad728

একই সময়ে একাধিক প্রেম করা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তার বক্তব্য ঘিরে নেটিজেনদের একাংশ সমালোচনায় মুখর হলেও পাল্টা জবাব দিতে পিছপা হননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা মন্তব্য করেন, মানুষের জীবনে একাধিক প্রেম থাকা খারাপ কিছু নয়। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ কেউ তার মন্তব্যকে ঘিরে নৈতিকতার প্রশ্নও তোলেন।

সমালোচনার জবাবে স্বস্তিকা নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি লেখেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি।” প্রেম নিয়ে গণমাধ্যম যতবার প্রশ্ন করবে, ততবারই তিনি একই উত্তর দেবেন বলেও জানান অভিনেত্রী।

তিনি লেখেন, তার কথাগুলোকে এমনভাবে নেওয়া হচ্ছে যেন তিনি কোনো ধর্মগুরুর মতো নির্দেশ দিচ্ছেন। সমাজে প্রেম করা কবে থেকে এত বড় অপরাধ হয়ে দাঁড়াল—সেই প্রশ্নও তোলেন তিনি।

স্বস্তিকার মতে, মানুষের হাতে যদি সময় থাকে, তবে সেটি প্রেম করে কাটানোই ভালো। না হলে সেই সময় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে নষ্ট হয়। পোস্টের শেষাংশে তিনি সবাইকে পরামর্শ দেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সমালোচনা না করে নিজের ভালো থাকার পথ খুঁজে নেওয়ার জন্য।

এদিকে এসব বিতর্কের মধ্যেই স্বস্তিকা মুখার্জি তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তার ব্যক্তিগত মতামত ঘিরে নতুন করে তৈরি হওয়া এই আলোচনা এখনো সামাজিক মাধ্যমে চলমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র