যুক্তরাষ্ট্র স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্র স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
যুক্তরাষ্ট্র স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। পেন্টাগন জানিয়েছে, দেশটি স্বল্প সময়ে বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার সক্ষমতা রাখে।

পেন্টাগনের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’ সিকারের উৎপাদনও বৃদ্ধি করা হবে। এছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনেও জোর দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তিনি প্রতিরক্ষা শিল্পের উৎপাদনকে যুদ্ধকালীন পর্যায়ে নিতে চান। অর্থাৎ স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উপর সরকারের বিশেষ নজর থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জামালপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ

জামালপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ