বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ছবির ক্যাপশন:

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে নাহিদ ইসলামের রিট খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। কাইয়ুমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা বিবাদী করা হয়।

এর আগে, ঢাকা-১১ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, যেখানে নাহিদ ইসলাম ১২ দলীয় জোটের প্রার্থী এবং কাইয়ুম বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফুলবাড়ীতে  প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সফলতা বিষয়ক অনু

ফুলবাড়ীতে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সফলতা বিষয়ক অনু