প্রবাস আয় বাড়ছে, জানুয়ারিতে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রবাস আয় বাড়ছে, জানুয়ারিতে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
প্রবাস আয় বাড়ছে, জানুয়ারিতে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স ছবির ক্যাপশন:
ad728

দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের জানুয়ারি মাসে। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩১৭ কোটি মার্কিন ডলার বা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে প্রবাস আয় প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও প্রণোদনার ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এটি ছিল দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাস আয়।

এদিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা এখনো সর্বোচ্চ রেকর্ড হিসেবে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, শুধু ২৯ থেকে ৩১ জানুয়ারি—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ৯০ লাখ ডলার। পাশাপাশি চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার।

এই সময়ে বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ। অর্থনীতিবিদরা মনে করছেন, এই ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেন ও আমদানি ব্যয় ব্যবস্থাপনায় সরকার আরও স্বস্তি পাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযোগ্যতার অভিযোগে উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

অযোগ্যতার অভিযোগে উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী বরখাস্ত