কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু ছবির ক্যাপশন:

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। সকাল সাড়ে ৯টায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়।

দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন, ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।

সাবেক মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিনাজপুর জেলা কারাগারের জেলা মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গল্প করতে করতে রোগীর ভালো দাঁত তুলে ফেললেন চিকিৎসক, উঠল গাফি

গল্প করতে করতে রোগীর ভালো দাঁত তুলে ফেললেন চিকিৎসক, উঠল গাফি