তালিকা বিরোধে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তালিকা বিরোধে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
তালিকা বিরোধে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় তালিকায় নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজাহার কাঞ্চন (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি দলীয় উঠান বৈঠক চলাকালে নেতাকর্মীদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছিল। এ সময় তালিকায় নাম আগে-পরে অন্তর্ভুক্ত করা নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে আজাহার কাঞ্চন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিরোধ থেকে এ ধরনের সহিংসতা বন্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সরকারি গেজেট থেকে বাদ পড়ল আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম

সরকারি গেজেট থেকে বাদ পড়ল আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম