পটিয়ায় ৪১০টি কেন্দ্রে ৬০ হাজার শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পটিয়ায় ৪১০টি কেন্দ্রে ৬০ হাজার শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায়

পটিয়ায় ৪১০টি কেন্দ্রে ৬০ হাজার শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ছবির ক্যাপশন:
চট্টগ্রামের পটিয়ায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ ওসমান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু। সঞ্চালনা করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. শুভ্র দেব।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৮২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৮৩২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলায় ৪০৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, ১টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং সূর্যের হাসি নেটওয়ার্ক পরিচালিত ১টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ৪১০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। সভায় অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : আকতারুজ্জামান ফাহিম, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভয়াবহ অ্যাকশন ও নতুন চরিত্রে শাকিব খাব: ঈদ ২০২৬ লক্ষ্য করে ম

ভয়াবহ অ্যাকশন ও নতুন চরিত্রে শাকিব খাব: ঈদ ২০২৬ লক্ষ্য করে ম