আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল ছবির ক্যাপশন:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ছয়টি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর টিম ঢাকার পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে। তিনি বলেন, সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন এলাকায় টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।

জেলা প্রশাসক আরও জানান, সেনাবাহিনী কখন এবং কোন এলাকায় টহল দেবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হবে এবং পরবর্তীতে তা গণমাধ্যমেও অবহিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, জনবহুল এলাকা এবং প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

স্থানীয় প্রশাসন মনে করছে, এসব ব্যবস্থা নেওয়ার ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংস ঘটনার সুযোগ তৈরি হবে না। জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গুলিবিদ্ধ হাদীর চিকিৎসায় বিদেশ যাত্রা, উপস্থিত ছিলেন স্বাস্থ

গুলিবিদ্ধ হাদীর চিকিৎসায় বিদেশ যাত্রা, উপস্থিত ছিলেন স্বাস্থ