প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শুরু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম একনেক সভা হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক পরিকল্পনা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে একনেক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেখানে দেশের বড় বড় প্রকল্প অনুমোদনের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
কসমিক ডেস্ক