দায়িত্বশীলতার অভাবে পর্যটন খাত পিছিয়ে আছে : রিজওয়ানা হাসান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দায়িত্বশীলতার অভাবে পর্যটন খাত পিছিয়ে আছে : রিজওয়ানা হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
দায়িত্বশীলতার অভাবে পর্যটন খাত পিছিয়ে আছে : রিজওয়ানা হাসান ছবির ক্যাপশন:
ad728

পর্যটন খাতে দায়িত্বশীল আচরণের অভাবে দেশের অপার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই—এই মানসিকতার কারণেই পর্যটন খাত বারবার সংকটে পড়ছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যখন অপপ্রচার হয়েছে, তখন যদি পর্যটন খাতের উদ্যোক্তারা দায়িত্বশীলভাবে সামনে এসে কথা বলতেন, তাহলে এত বড় শোরগোল তৈরি হতো না। একই ধরনের পরিস্থিতি সিলেটের সাদা পাথর ও হাওর এলাকাতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম। কিন্তু কেবল দায়িত্বশীল আচরণের অভাবে সেই সম্ভাবনা বাস্তব রূপ পাচ্ছে না। এ ক্ষেত্রে শুধু পর্যটকদের নয়, যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, পর্যটন শিল্পে উন্নয়ন টেকসই করতে হলে স্বল্পমেয়াদি লাভের চিন্তা পরিহার করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে নজর দিতে হবে। নইলে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে ভবিষ্যৎ সম্ভাবনাও নষ্ট হবে।

অনুষ্ঠানে দেশের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান এবং ৮ জন ব্যক্তি এই সম্মাননা পান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননার মূল লক্ষ্য হলো পর্যটন খাতের অংশীজনদের সেবার মান বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নে অনুপ্রাণিত করা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপি থেকে বহিষ্কৃত ফিরোজ

দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপি থেকে বহিষ্কৃত ফিরোজ