সহিংসতার দায় প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সহিংসতার দায় প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
সহিংসতার দায় প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার দায় আওয়ামী লীগের ওপর বর্তাবে—পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিকে ঘিরে আলোচনার মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে গণ্ডগোল সৃষ্টির আশঙ্কা যাদের নিয়ে করা হচ্ছে, তারা মূলত সেই পক্ষ, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না বা নিতে পারছেন না। নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে আওয়ামী লীগের দিকেই ইঙ্গিত ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন ঘিরে সহিংসতা কতটা নিশ্চিত—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার কোনোভাবেই নিশ্চিত নয় যে সহিংসতা হবেই। তবে যেকোনো ধরনের অপচেষ্টার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, “আমরা মনে করছি না যে সাধারণভাবে কোনো বড় ধরনের সংঘাত বা বিপদ হওয়ার কথা। তবে আশঙ্কা থাকায় বিষয়টি নজরে রাখা হচ্ছে।” এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

সহিংসতার দায় কেন নির্বাচনে অংশ না নেওয়া পক্ষের দিকে যাচ্ছে—তা ব্যাখ্যা করে তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত তাদের প্রচারণা ও কার্যক্রমে সংযম দেখাচ্ছে। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার উৎস নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থাকার সম্ভাবনা কম।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া নিয়ে বাংলাদেশ সরকার বিস্ময় ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে। ওই বক্তব্যে সরকার উৎখাত ও আসন্ন নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসে উসকানির ইঙ্গিত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ধরনের বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বের সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যই প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব প্রেক্ষাপটে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট সংগঠনের—অর্থাৎ আওয়ামী লীগের—ওপরই বর্তাবে।

সরকারের এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার আশঙ্কা নিয়ে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপি চেয়ারম্যান

নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপি চেয়ারম্যান