অন্যায় ও চাঁদাবাজির সঙ্গে আপস নয়: সাইফুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অন্যায় ও চাঁদাবাজির সঙ্গে আপস নয়: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
অন্যায় ও চাঁদাবাজির সঙ্গে আপস নয়: সাইফুল হক ছবির ক্যাপশন:

ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, রাজনীতি তার কাছে কোনোভাবেই ব্যবসার মাধ্যম নয়। এটি তার কাছে ইবাদতের মতো পবিত্র দায়িত্ব। তিনি স্পষ্ট করে বলেন, যারা অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে মানুষের অধিকার হরণ করে—তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ডের আলকাতরার মোড় থেকে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির সূচনা করে এসব কথা বলেন তিনি।

সাইফুল হকের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিটি আলকাতরার মোড় থেকে শুরু হয়ে টিএনটি কোয়ার্টার, তিব্বতের মোড়, পুনরায় আলকাতরার মোড়, ১৪ নম্বর ট্রাক স্ট্যান্ড, সিএসডি গোডাউন মোড়, বিজি প্রেস কোয়ার্টার হয়ে সাতরাস্তা ও ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগে ব্যাপক জনসমাগম দেখা যায়।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানামুখী সমস্যা ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসীর অভিযোগ ও প্রত্যাশা তিনি নোট করেন বলেও জানান।

পথসভা ও মতবিনিময়কালে সাইফুল হক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল ও ট্রাক স্ট্যান্ড এলাকা বর্তমানে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দখলে চলে গেছে। শ্রমিক, চালক ও ছোট ব্যবসায়ীরা এসব সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এসব চাঁদাবাজ ও সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব।”

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পাঁচ দশক ধরে স্বচ্ছতা ও নীতির সঙ্গে রাজনীতি করে আসছেন। মানুষের অধিকার রক্ষা করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য।

এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়ে সাইফুল হক বলেন, প্রতিটি এলাকার ইমাম, মুয়াজ্জিম, শিক্ষক এবং অন্যান্য ধর্মের নেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নুরুল হক নুরু, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শাহ আলম রাজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচির শেষাংশে সাইফুল হক বলেন, “ঢাকা-১২ হবে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ন্যায্যতার এলাকা।” জনগণের অধিকার ফিরিয়ে আনতেই তিনি নির্বাচনে এসেছেন উল্লেখ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

সব মিলিয়ে সাইফুল হকের এই বক্তব্য ও গণসংযোগ কর্মসূচি এলাকায় নতুন প্রত্যাশা ও রাজনৈতিক আলোচনা তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমি

শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমি