আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রোগ্রাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রোগ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রোগ্রাম ছবির ক্যাপশন:
ad728

আধুনিক চিন্তাধারা ও ইসলামের গভীর জ্ঞানসমৃদ্ধ বিজ্ঞ আলেম-দাঈ তৈরি করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ সহযোগী প্রতিষ্ঠান আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ৩ বছর মেয়াদি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে। আসন্ন রজান মাস থেকে এ প্রোগ্রাম শুরু হওয়ার কথা রয়েছে।

এই উচ্চশিক্ষা কার্যক্রমে থাকবে মোট পাঁচটি তাখাসসুস (বিশেষায়িত) বিভাগ। বিভাগগুলো হলো—দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব, কোরআনিক সায়েন্স ও তাফসির, ফিকহ ও ইফতা, ইসলামী অর্থনীতি এবং ইসলামের ইতিহাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে এসব তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াহ ও গবেষণা বিভাগের ইনচার্জ আবুল কাসেম আদিল। তিনি বলেন, এর আগে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’-এর দুটি কোর্স সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও বিস্তৃত ও গবেষণাধর্মী পরিসরে এই নতুন উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে।

তিনি জানান, প্রোগ্রামটির একটি ব্যতিক্রমী দিক হলো—প্রথম বর্ষটি হবে সকল বিভাগের জন্য একটি যৌথ প্রস্তুতিমূলক বর্ষ। এ বছরে শিক্ষার্থীরা উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উসুলুল ফিকহ ও দাওয়াহ-ধর্মতত্ত্বের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করবেন। মূলত এই বর্ষটি আলেমদের জন্য একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে সহায়ক হবে।

ভর্তির যোগ্যতা সম্পর্কে আবুল কাসেম আদিল জানান, নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকমিল, ফাজিল-কামিল, এ্যারাবিক বা ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স কিংবা সমমানের ডিগ্রিতে ন্যূনতম ৭০ শতাংশ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। ভাইভা ও ক্লাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন্দ্রীয় সিদ্ধান্তে নবীনগর উপজেলা যুবদলের কার্যক্রম বন্ধ

কেন্দ্রীয় সিদ্ধান্তে নবীনগর উপজেলা যুবদলের কার্যক্রম বন্ধ