কুড়িগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
কুড়িগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে  শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের উলিপুর পুকুরে গোসল করতে নে‌মে পানিতে ডুবে মোছা. মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৬ জুন মঙ্গলবার দুপুর দুইটার দি‌কে উপজেলার থেতরাই ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহত শিশু‌টি কিশোরপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের মে‌য়ে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপু‌রে পরিবারের সদস্যদের অগোচরে শিশু মুনতাহা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা মো. আলেপ উদ্দিন গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কোনো একটি বস্তু স্পর্শ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিয়ে খোঁজ করেন।পরে পানির নিচ থেকে মুনতাহাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 উলিপুর থানার ও‌সি সাঈদ ইব‌নে সিদ্দীক ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। এ ব‌্যাপা‌রে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুরে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত, প্রধান আসামি গ্রেপ্ত

গাজীপুরে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত, প্রধান আসামি গ্রেপ্ত