কুড়িগ্রামে দাবা উন্মুক্ত চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার সম্মেলন ক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রাশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এতে বিভিন্ন বয়সের দাবাড়ুরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা। নতুন প্রজন্মের মধ্যে দাবা চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের আহ্বান জানান।