৪৮ ঘণ্টায় ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪৮ ঘণ্টায় ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
৪৮ ঘণ্টায় ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ছবির ক্যাপশন:

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, অব্যাহত বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, যা স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালী খাল এবং ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে সেলোনিয়া নদীর পানি কিছুটা কমেছে। আগামী দুই দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং তৃতীয় দিনে তা স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, ঘাঘট, পুনর্ভবা, টাঙ্গন, করতোয়া ও যমুনেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আপার করতোয়া নদীর পানি কিছুটা কমেছে এবং আত্রাই ও মহানন্দা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বেড়েছে। তবে আগামী দুই দিনে এসব নদীর পানি ধীরে ধীরে কমে আসতে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ সংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ-নদীর পানি আরও বাড়ার পাশাপাশি নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য