পাইকগাছায় এসআইয়ের মাকে গলা কেটে হত্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাইকগাছায় এসআইয়ের মাকে গলা কেটে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
পাইকগাছায় এসআইয়ের মাকে গলা কেটে হত্যা ছবির ক্যাপশন:

খুলনার পাইকগাছা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার মায়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই নারীর নাম ভারতী মন্ডল। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা।

রোববার (১৫ মার্চ) পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, শনিবার (১৪ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ভারতী মন্ডল ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।

পরে হত্যাকারীরা তার মরদেহ বাড়ির পাশের একটি মাছের ঘেরে ফেলে রেখে যায়।

রোববার সকালে প্রতিবেশীরা ভারতী মন্ডলকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় আশপাশে খোঁজ করতে গিয়ে তারা বাড়ির পাশের ঘেরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিকেলে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেটের আলসারে স্বস্তি দিতে পারে যেসব পানীয়

পেটের আলসারে স্বস্তি দিতে পারে যেসব পানীয়