ঘরেই বানান ইন্দোনেশিয়ার জনপ্রিয় নাসি গরেং The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঘরেই বানান ইন্দোনেশিয়ার জনপ্রিয় নাসি গরেং

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ঘরেই বানান ইন্দোনেশিয়ার জনপ্রিয় নাসি গরেং ছবির ক্যাপশন:

প্রতিদিনের খাবারে যদি একই ধরনের ফ্রাইড রাইস খেতে খেতে একঘেয়েমি চলে আসে, তাহলে ভিন্ন স্বাদের জন্য বেছে নিতে পারেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার নাসি গরেং। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী রাইস ডিশটি ঝাল, টক ও উমামি স্বাদের অনন্য মিশ্রণের জন্য পরিচিত। সবচেয়ে ভালো বিষয় হলো, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে এটি তৈরি করা সম্ভব।

নাসি গরেং তৈরির জন্য প্রয়োজন হবে আগে থেকে রান্না করা ভাত, খোসা ছাড়ানো চিংড়ি, ডিমের ঝুরি, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, লাল মরিচ পেস্ট, লেবুর রস, তিলের তেল বা সাধারণ রান্নার তেল এবং স্বাদমতো লবণ।

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে চিংড়ি যোগ করুন। প্রায় তিন মিনিট রান্না করার পর লাল মরিচ পেস্ট ও লেবুর রস মিশিয়ে আরও দুই মিনিট নেড়ে নিন, যাতে চিংড়ির সঙ্গে মসলার স্বাদ ভালোভাবে মিশে যায়।

এরপর প্যানে রান্না করা ভাত দিয়ে একে একে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, ডিমের ঝুরি, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা এবং স্বাদমতো লবণ যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ৬ থেকে ৭ মিনিট নেড়ে ভেজে নিন। এতে ভাতের প্রতিটি দানায় সস ও মসলার স্বাদ সমানভাবে ছড়িয়ে পড়বে।

রান্না শেষে ওপরে সামান্য তাজা পেঁয়াজ পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে সঙ্গে ভাজা ডিম, শসা, টমেটো বা চিংড়ির অতিরিক্ত টপিং দিয়েও পরিবেশন করতে পারেন। পরিবার বা অতিথিদের জন্য ভিন্নধর্মী ও সুস্বাদু একটি খাবার হিসেবে নাসি গরেং হতে পারে দারুণ একটি পছন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জ্বালানি দামে স্বস্তি দিতে দুই মাস কর কমাচ্ছে জার্মানি

জ্বালানি দামে স্বস্তি দিতে দুই মাস কর কমাচ্ছে জার্মানি