নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদরাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আতিক নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার এলাহি বক্স মিয়ার বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহভাজন আতিককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশের ভাষ্য, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানের জ্বালানি খাতে স্বস্তি, নতুন খনি থেকে উল্লেখযোগ্য

পাকিস্তানের জ্বালানি খাতে স্বস্তি, নতুন খনি থেকে উল্লেখযোগ্য