৯ম এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৯ম এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
৯ম এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয় ছবির ক্যাপশন:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বহুল প্রতীক্ষিত ৯ম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এবং প্রয়োজন হলে এতে পরিবর্তন আসতে পারে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা আলিফ রুদাবাসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় (রি-সুপারিশ) সুপারিশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পদ শূন্য থাকা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে তাদের পুনঃসুপারিশ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এনটিআরসিএকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য প্রধান পদে নিয়োগ কার্যক্রমেও নতুন অগ্রগতি এসেছে। বৈঠকে এসব পদের মৌখিক (ভাইভা) পরীক্ষা গ্রহণের দায়িত্ব এনটিআরসিএকে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য ৯ম গণবিজ্ঞপ্তির বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ এই সিদ্ধান্তে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আরও জোরালো হলেও, চূড়ান্ত সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। ফলে শিক্ষক নিবন্ধনধারীদের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিউইয়র্কের উ‌দ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউইয়র্কের উ‌দ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী