পুঠিয়ায় এসিল্যান্ডের অভিযান পরিচালিত হয়েছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পুঠিয়ায় এসিল্যান্ডের অভিযান পরিচালিত হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
পুঠিয়ায় এসিল্যান্ডের অভিযান পরিচালিত হয়েছে ছবির ক্যাপশন:
 বুধবার  রাত ১০:৩০ ঘটিকা হতে রাত ১:৩০ ঘটিকা পর্যন্ত পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অত্যন্ত দুর্গম ও বৃষ্টির কারণে দুর্বৃত্তরা অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। 

এসময় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার সাথে যুক্ত চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেয়া হয় এবং ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়।

 সহকারী কমিশনার শিবু দাশ বলেন,অনুমতি ব্যতীত জমির শ্রেণী পরিবর্তন করার কোন সুযোগ নাই। ফসলি জমির মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের টানা তিন দিনের সাধার

নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের টানা তিন দিনের সাধার