যুক্তরাষ্ট্রে টিকটকের ডেটা সুরক্ষা নিয়ে শুনানি ১৫ সেপ্টেম্বর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রে টিকটকের ডেটা সুরক্ষা নিয়ে শুনানি ১৫ সেপ্টেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
যুক্তরাষ্ট্রে টিকটকের ডেটা সুরক্ষা নিয়ে শুনানি ১৫ সেপ্টেম্বর ছবির ক্যাপশন:

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ এবং টিকটকের মার্কিন কার্যক্রমে এখনো চীনের কোনো প্রভাব রয়েছে কি না—এসব প্রশ্নের জবাব দিতে আগামী ১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে হাজির হচ্ছেন টিকটক ইউএসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (Chief Security Officer) উইল ফ্যারেল

মঙ্গলবার (২১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটি হবে টিকটক ইউএসের কোনো কর্মকর্তার প্রথম প্রকাশ্য কংগ্রেসীয় সাক্ষ্য, যেখানে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং কোম্পানির মালিকানা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উইল ফ্যারেলের দায়িত্ব হলো টিকটকের মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখা এবং প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থার তদারকি করা। শুনানিতে আইনপ্রণেতারা জানতে চাইবেন, টিকটকের বর্তমান কার্যক্রমে চীনের কোনো প্রভাব অবশিষ্ট আছে কি না এবং মার্কিন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংরক্ষণ ও সুরক্ষিত রাখা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা আলাদা করে দেয়। এরপর টিকটকের মার্কিন কার্যক্রম একটি যুক্তরাষ্ট্রভিত্তিক যৌথ প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স এই প্রতিষ্ঠানের প্রধান বিনিয়োগকারী হলেও বাইটড্যান্স এখনো প্রতিষ্ঠানটির ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা ধরে রেখেছে।

এই মালিকানা কাঠামো নিয়েও কংগ্রেসের শুনানিতে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে টিকটকের সঙ্গে চীনের বর্তমান সম্পর্ক এবং ডেটা ব্যবস্থাপনায় বিদেশি প্রভাব রয়েছে কি না, তা নিয়ে আইনপ্রণেতারা ব্যাখ্যা চাইবেন।

উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে একটি আইন পাস হয়, যেখানে বলা হয়েছিল—বাইটড্যান্স যদি টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি না করে, তাহলে দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ করা হতে পারে। মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা ছিল, চীনা সরকার টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে, টিকটক ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম প্রেসার এই শুনানিতে অংশ নেবেন না। অন্যদিকে, শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে টিকটকের বৈশ্বিক প্রধান নির্বাহী শউ জি চিউ-কেও মার্কিন সিনেটে সাক্ষ্য দিতে আহ্বান জানানো হয়েছে। তবে সেই শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নয়াদিল্লিতে সীমান্ত বৈঠক: হত্যা, পুশ ইন ও চোরাচালান নিয়ে আল

নয়াদিল্লিতে সীমান্ত বৈঠক: হত্যা, পুশ ইন ও চোরাচালান নিয়ে আল