২৩ লাখ টাকার চেক মামলায় দোষী সাব্যস্ত সাহেদ, কারাগারে পাঠানোর নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৩ লাখ টাকার চেক মামলায় দোষী সাব্যস্ত সাহেদ, কারাগারে পাঠানোর নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
২৩ লাখ টাকার চেক মামলায় দোষী সাব্যস্ত সাহেদ, কারাগারে পাঠানোর নির্দেশ ছবির ক্যাপশন:

২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনার মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। একই সঙ্গে তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় কার্যকর করেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতে আদালত মামলার রায় ঘোষণা করেছিলেন। রোববার সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তার জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, একই ঘটনায় ২০২০ সালের ১৬ জুলাই সিএমএম আদালতে দায়ের হওয়া আরেকটি মামলার বিষয়ে তারা অবগত থাকলেও চেক ডিজঅনার মামলার বিষয়ে জানতেন না। সে কারণেই সাহেদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হয়েছিল বলে দাবি করেন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার ২০২০ সালের ২৬ জুলাই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, নির্মাণসামগ্রী কেনার জন্য সাহেদ করিম ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের নবাবপুর শাখার একটি চেক প্রদান করেন। তবে ২০২০ সালের ৫ মে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ফেরত আসে। পরে ২ জুন আইনি নোটিশ পাঠিয়েও অর্থ আদায় না হওয়ায় আদালতে মামলা করা হয়।

বর্তমানে সাহেদের বিরুদ্ধে অস্ত্র, প্রতারণা, চেক জালিয়াতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ মোট ৩৫টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে ২০২০ সালে অস্ত্র আইনের একটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন লাভের পর প্রায় চার বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারামুক্ত হন। তবে চলতি বছরের ২০ জুলাই একটি পৃথক চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি আবারও কারাগারে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ—অবস্থান অনড় বি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ—অবস্থান অনড় বি