বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ দুজন সাঁতরে উঠেছে অন্য পাড়ে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ দুজন সাঁতরে উঠেছে অন্য পাড়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ দুজন সাঁতরে উঠেছে অন্য পাড়ে ছবির ক্যাপশন:

ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই ব্যক্তির সন্ধান মিলেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা সাঁতরে নদীর অন্য পাড়ে উঠে নিরাপদে ছিলেন। এ ঘটনায় ট্রলারের ১০ আরোহীর সবাই জীবিত রয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকালে শ্যামবাজার এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর প্রথমে আটজনকে উদ্ধার করা হলেও দুজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ দুই ব্যক্তির কাছে কোনো মোবাইল ফোন ছিল না। পরে তারা নদীর অন্য পাড়ে পৌঁছে পরিবারের সদস্যদের মাধ্যমে ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ট্রলারের মালিক তাদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, অন্য কোনো ব্যক্তি নিখোঁজ থাকার অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকারী দল স্টেশনে ফিরে গেছে।

আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর সবাই কোনো না কোনোভাবে প্রাণে রক্ষা পান। প্রথমে আটজনকে উদ্ধার করা হয় এবং পরে নিখোঁজ দুইজনেরও সন্ধান মেলায় নিশ্চিত হওয়া গেছে যে, ট্রলারের সব আরোহী জীবিত রয়েছেন।

জানা গেছে, দুর্ঘটনায় পড়া ট্রলারটি ছিল একেবারেই নতুন। সংঘর্ষের পর সেটি বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ঘটনার কারণ ও দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গায়ানায় ফেরি ডুবি: মৃত বেড়ে ৪১, নিখোঁজদের খোঁজে অভিযান জোরদা

গায়ানায় ফেরি ডুবি: মৃত বেড়ে ৪১, নিখোঁজদের খোঁজে অভিযান জোরদা