বিশ্বকাপ ফাইনাল ঘিরে গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
বিশ্বকাপ ফাইনাল ঘিরে গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই ছবির ক্যাপশন:

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থাও করা হয়েছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।

রোববার (১৯ জুলাই) কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অন্যতম বড় এই আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

শুধু পবনাপাড় নয়, কোটালীপাড়ার বিভিন্ন ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজ ও খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন বড় পর্দায় ফাইনাল সম্প্রচারের ব্যবস্থা করেছে। এছাড়া অনেক পরিবারও নিজেদের বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করেছে।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের সময় প্রথমবারের মতো তারা এ ধরনের ভূরিভোজের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয়েছে। তিনি বলেন, এই আয়োজন শুধু আর্জেন্টিনা সমর্থকদের জন্য নয়; এলাকার এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে, উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। খেলা দেখতে আসা দর্শনার্থীদেরও আপ্যায়নের ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এমন আয়োজন ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসারই আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বড় পর্দায় খেলা দেখা, ভূরিভোজ এবং সম্মিলিত উদযাপনের মাধ্যমে উৎসবের আমেজে মেতে উঠেছেন গোপালগঞ্জের আর্জেন্টিনা সমর্থকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে ‘ডিফেন্স ফাইন্যান্সিং’ মডেল নিয

যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে ‘ডিফেন্স ফাইন্যান্সিং’ মডেল নিয