অভিজ্ঞতা ছাড়াই চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং আগ্রহীরা আগামী ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে নির্ধারিত সংখ্যক নয়, প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। এটি একটি ফুল-টাইম বেসরকারি চাকরি এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফলে নতুন স্নাতকদের জন্য এটি হতে পারে ক্যারিয়ার শুরুর একটি ভালো সুযোগ।
নিয়োগপ্রাপ্তদের মাসিক ২৪ হাজার থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন ও সাক্ষাৎকার
আবেদন কার্যক্রম শুরু হয়েছে ৮ জুলাই ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন শহরে পর্যায়ক্রমে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
- ১৩ জুলাই: ঢাকা, রাজশাহী ও বরিশাল
- ১৪ জুলাই: রংপুর ও খুলনা
- ১৫ জুলাই: পাবনা ও যশোর
- ১৬ জুলাই: বগুড়া ও কুষ্টিয়া
- ১৮ জুলাই: ময়মনসিংহ
- ২০ জুলাই: কুমিল্লা
- ২১ জুলাই: নোয়াখালী
প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, জীবনবৃত্তান্ত (সিভি) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত স্থান ও সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
যারা মার্কেটিং পেশায় ক্যারিয়ার গড়তে চান এবং অভিজ্ঞতা ছাড়াই একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় সুযোগ।
কসমিক ডেস্ক