চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ গঞ্জালো মন্তিয়েল, জর্দান ম্যাচে বদল আনতে পারেন স্কালোনি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ গঞ্জালো মন্তিয়েল, জর্দান ম্যাচে বদল আনতে পারেন স্কালোনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ গঞ্জালো মন্তিয়েল, জর্দান ম্যাচে বদল আনতে পারেন স্কালোনি ছবির ক্যাপশন:

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। তার ফেরায় রক্ষণভাগে নতুন করে বিকল্প তৈরি হয়েছে কোচ লিওনেল স্কালোনির জন্য।

দলের সর্বশেষ অনুশীলনে পূর্ণ উদ্যমে অংশ নেন মন্তিয়েল। অনুশীলনের সময় তাকে নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে রক্ষণভাগে দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে, জর্দানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পেতে পারেন এই রাইট ব্যাক।

এর আগে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন মন্তিয়েল। তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে এখন তিনি ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানা গেছে।

সকালের অনুশীলনে গোলরক্ষক হিসেবে হুয়ান মুসোকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও ম্যাচে প্রথম একাদশে এমিলিয়ানো মার্টিনেজেরই খেলার সম্ভাবনা বেশি। একই সঙ্গে স্কালোনি কয়েকজন তরুণ ফুটবলারকেও সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে আর্জেন্টাইন গণমাধ্যমে আলোচনা চলছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলকে আরও সতেজ রাখতে এবং নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। এতে দলের বেঞ্চ শক্তিও যাচাই করার সুযোগ মিলবে।

আগামী ২৮ জুন সকালে ডালাসে জর্দানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের আগে ছন্দ ধরে রাখা এবং আত্মবিশ্বাস আরও বাড়ানোই হবে দলটির প্রধান লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের ওপর হামলা, তিন সদস্য জিম্মি

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের ওপর হামলা, তিন সদস্য জিম্মি