চার দিনের সরকারি সফরে Sahabuddin পাবনা যাচ্ছেন। এই সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং আত্মীয়স্বজনের সঙ্গে একান্তে সময় কাটাবেন।
সফরসূচি অনুযায়ী, ২৮ মার্চ শনিবার দুপুর ১টায় রওনা হয়ে পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরদিন রোববার ২৯ মার্চ বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩০ মার্চ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ দিন ৩১ মার্চ মঙ্গলবার পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।
এছাড়া সফরকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসন, জেলা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, বিভিন্ন সংস্থা এবং পাবনা প্রেস ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক