বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির ক্যাপশন:

কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে এবং তারা ভোটের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ এজাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, কৃষকদের মেরুদণ্ড শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে। কৃষিনির্ভর বাংলাদেশকে স্বনির্ভর করতে সরকার খাল খননসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে তারা সহজে বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, স্বল্পমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি ব্যবহারে সহায়তা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বীমা সুবিধা এবং ফসল বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।

তিনি বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। মাদক, সন্ত্রাস ও মানবপাচার রোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবপাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণ ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে তিনি বলেন, কৃষক কার্ড পাইলট প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলায় মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ১ হাজার ৪৬৩ জন পুরুষ কৃষক এবং ২৩৫ জন নারী কৃষাণী রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ে কৃষি উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাতিয়ায় হামলার অভিযোগে এনসিপির বিক্ষোভ

হাতিয়ায় হামলার অভিযোগে এনসিপির বিক্ষোভ