বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেইজিং সফরে থাকা প্রধানমন্ত্রী Tarique Rahman-কে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী Li Qiang।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক Great Hall of the People-এ পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান লি কিয়াং। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন Diaoyutai State Guesthouse থেকে মোটর শোভাযাত্রায় করে গ্রেট হলে যান।
গ্রেট হলে পৌঁছানোর পর দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা বিছানো অভিবাদন মঞ্চে নিয়ে যান।
অভিবাদন মঞ্চে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত ও চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তোপধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এ সময় উভয় দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীনের গ্রেট হলে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
কসমিক ডেস্ক