পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জে উত্তেজনা, সংঘর্ষে আহত ২৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জে উত্তেজনা, সংঘর্ষে আহত ২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জে উত্তেজনা, সংঘর্ষে আহত ২৫ ছবির ক্যাপশন:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা-এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লতিবপুর গ্রামের দিদার মিয়া এবং উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এদিন উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধাঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়ভাবে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বগুড়ার সাত আসনে বড় জয়ের লক্ষ্য বিএনপির: তারেক রহমান

বগুড়ার সাত আসনে বড় জয়ের লক্ষ্য বিএনপির: তারেক রহমান