ছাগল তুলতে গিয়ে কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ছাগল তুলতে গিয়ে কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ছাগল তুলতে গিয়ে কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ছবির ক্যাপশন:

টাঙ্গাইলের মধুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন টেলকি এলাকার বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগলছানা মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে গেলে প্রথমে সেটি উদ্ধারের জন্য কূপে নামেন নেইমার। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে তার বাবা বাবুল হাদিমা কূপে নামেন। এরপর একে একে গ্যাব্রিয়েল ও রতন নকরেকও কূপে নামেন। কিন্তু এর পর থেকে তারা কেউই আর উপরে উঠতে পারেননি বা কোনো সাড়া দেননি।

ঘটনার পর স্থানীয়রা তাদের খোঁজ না পেয়ে ডাকাডাকি শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে একে একে চারজনের মরদেহ উদ্ধার করে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পরিত্যক্ত ও অরক্ষিত কূপগুলো দ্রুত চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’