দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে সেই ভবিষ্যৎ অর্জনের জন্য সবাইকে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং ধৈর্যের পরিচয় দিতে হবে।

স্থানীয় সময় রবিবার রাতে হোটেল সাংগ্রিলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশের প্রতি কেবল দাবি নিয়ে ভাবার সময় শেষ। এখন প্রয়োজন দেশের জন্য কী করা যায়, সেই দায়িত্ববোধ থেকে কাজ করা। তিনি সবাইকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে অবদান রাখার আহ্বান জানান।

বক্তব্যে গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার কারণে দেশ নানা ক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছে। তবে জনগণের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সময় দেশকে নতুনভাবে গড়ে তোলার।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথাও তুলে ধরেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসী ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশিরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করছেন। তিনি প্রশ্ন রাখেন, যদি বিদেশে বাংলাদেশিরা এত সুন্দরভাবে কাজ করতে পারেন, তবে নিজ দেশেও কেন একইভাবে উন্নয়ন সম্ভব হবে না।

রাজনীতিতে প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়, দেশের বৃহত্তর স্বার্থকে সামনে রেখেই সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁর উন্নয়ন পরিকল্পনার প্রতি সমর্থন জানান। সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চামড়ার দাম নিয়ে হতাশা, ছাগলের চামড়া প্রায় মূল্যহীন

চামড়ার দাম নিয়ে হতাশা, ছাগলের চামড়া প্রায় মূল্যহীন