সিআইইউতে ‘কেস রাইটিং সেন্টার’ উদ্বোধন, নতুন দিগন্তের সূচনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিআইইউতে ‘কেস রাইটিং সেন্টার’ উদ্বোধন, নতুন দিগন্তের সূচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
সিআইইউতে ‘কেস রাইটিং সেন্টার’ উদ্বোধন, নতুন দিগন্তের সূচনা ছবির ক্যাপশন:

দেশে প্রথমবারের মতো কেস-ভিত্তিক শিক্ষাদান ও গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সিআইইউ কেস রাইটিং সেন্টার (সিসিডব্লিউসি)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর জামালখানস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেন। সরকারি রেজিস্ট্রার এম এম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।

এ সময় আরও বক্তব্য দেন সিআইইউ কেস রাইটিং সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ইফতেখার ইরশাদ খান এবং এইচএসবিসির হেড অফ চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেস রিসার্চ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, কেস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অ্যাসোসিয়েট ডিন ড. মাইকেল গউসিয়ামা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিজনেস কেস বিতরণকারী প্রতিষ্ঠান ‘দ্য কেস সেন্টার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি স্টেলার।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবছার।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাজ্যের ক্ল্যানফিল্ড ইউনিভার্সিটির সহযোগিতায় ‘দ্য কেস সেন্টার’-এর সঙ্গে যৌথভাবে এই সেন্টারের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষণীয় কেস তৈরি করা হবে, যেখানে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রতিফলিত হবে।

এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়বে। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে, যা ভবিষ্যতের দক্ষ পেশাজীবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া উদীয়মান অর্থনীতির প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এসব কেস বিশ্বব্যাপী শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহৃত হবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ২০

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ২০