নকআউটের আগে তারকাদের বিশ্রামে রাখার ভাবনায় আর্জেন্টিনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নকআউটের আগে তারকাদের বিশ্রামে রাখার ভাবনায় আর্জেন্টিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
নকআউটের আগে তারকাদের বিশ্রামে রাখার ভাবনায় আর্জেন্টিনা ছবির ক্যাপশন:

গ্রুপ পর্বের দুই ম্যাচে টানা জয়ের মাধ্যমে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি দলটির জন্য নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রধান তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, শেষ গ্রুপ ম্যাচে স্কোয়াডের অন্যান্য ফুটবলারদেরও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। তার মতে, পুরো টুর্নামেন্টে সব খেলোয়াড়ের ম্যাচ খেলার সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ এবং জর্ডানের বিপক্ষে সেই সুযোগ তৈরি হয়েছে।

স্কালোনি বলেন, দলের প্রতিটি ফুটবলারকে সুযোগ দেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক। তাই শেষ গ্রুপ ম্যাচে একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি নির্দিষ্ট করে কারা বিশ্রাম পাবেন, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।

তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, সম্ভাব্য বিশ্রামের তালিকায় থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দুটি গোল করেন। যদিও ওই ম্যাচে একটি পেনাল্টি মিস করেছিলেন।

আর্জেন্টিনা শিবিরের ভাবনায় এখন নকআউট পর্ব। যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়া এবং টানা ম্যাচের কারণে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখা কোচিং স্টাফের অন্যতম অগ্রাধিকার। সে কারণে মেসিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিশ্রাম দিয়ে পরবর্তী পর্বের জন্য সতেজ রাখার পরিকল্পনা করা হতে পারে।

অন্যদিকে, মেসি বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের একজন হওয়ায় তাকে খেলানোর পক্ষেও যুক্তি রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপে। জর্ডানের বিপক্ষে মাঠে নামলে গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পেতে পারেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে নকআউট পর্বের আগে পর্যাপ্ত বিশ্রামের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

একাদশে পরিবর্তন এলে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজ শুরু থেকেই সুযোগ পেতে পারেন। পাশাপাশি চোট কাটিয়ে ফেরা জুলিয়ান আলভারেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে ম্যাচ ফিট করে তোলার লক্ষ্যেও তাদের বেশি সময় মাঠে রাখা হতে পারে।

এ ছাড়া আগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হওয়া ক্রিশ্চিয়ান রোমেরোকেও বিশ্রাম দেওয়া হতে পারে। তার পরিবর্তে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি শুরুর একাদশে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত স্কালোনি কী ধরনের একাদশ বেছে নেন, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের প্রধান আগ্রহের বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দ