পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা ছবির ক্যাপশন:

অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সমন্বয় পরিষদের নেতারা জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সব সরকারি দপ্তরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে নবম জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক সরকারি কর্মচারীর অংশগ্রহণে মহাসমাবেশ আয়োজন করে সরকারকে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আহ্বান জানানো হয়েছিল।

তবে দেড় মাসের বেশি সময় পার হলেও কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করছেন।

এ ছাড়া জ্বালানি উপদেষ্টার এক মন্তব্যের প্রসঙ্গ তুলে আন্দোলনকারীরা বলেন, বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না—এমন বক্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের এই আন্দোলন ঘোষণা করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজি নিয়ে সেতুমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া, জামায়াত আম

চাঁদাবাজি নিয়ে সেতুমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া, জামায়াত আম